ঢাকা (৩০জানুয়ারী) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিং পুলের সামনের রাস্তায় বিআরটিসির একটি দোতলা স্টাফ বাসে আগুন দিয়েছে ছাত্রদল কর্মীরা। এ সময় ওই এলাকায় ডজন খানেক ককটেলেরও বিস্ফোরণ ঘটায় তারা।
দুপুর পৌনে ২টার দিকে এ আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, সহাবস্থানের দাবিতে গত তিনদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছে ছাত্রদল। আর ঢাবি ক্যাম্পাসের বর্তমান নিয়ন্ত্রক ছাত্রলীগ তাদের ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়েছে।
এ নিয়ে গত তিন দিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় বুধবার গাড়িতে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিউজরুম







